নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৩ পিএম, ২০২৫-০৮-২৭
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে রেশমবাগান পুলিশ চেকপোস্টের কাপ্তাই সড়ক ধরে প্রাইভেট কার করে পাচার কালে ১শত ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ৪ জনকে আটক করা হয়েছে। চোলাই মদ পাচারে ব্যবহৃত টয়োটা কারটিও জব্দ করা হয়েছে।
আটককৃত মোঃ শাহেদুল ইসলাম (২৯) এবং মোঃ ইব্রাহিম (৩২) চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা। এছাড়া আটককৃত সৈকত মহাজন (২৯) ও টিটু দাশ(৩৪) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন এর বাসিন্দা বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।
ওসি আরোও জানান বুধবার (২৭ আগস্ট) ভোর ৬ টায় কাপ্তাই থানা এলাকাধীন চন্দ্রঘোনা ইউনিয়ন এর রেশমবাগান পুলিশ চেক পোষ্টের সামনে থানার এসআই মোঃ আজিজুল হক ও এসআই সুজনের নেতৃত্বে পুলিশ ফোর্স করলা প্রাইভেট কার তল্লাশী করে কারের পিছনে বনেট এর ভিতর থেকে বস্তাভর্তি অবৈধ ১ শত ২০ লিটার চোলাইমদ জব্দ করেন। সেই সাথে কারের মধ্যে থাকা ৪ জনকে আটক করা হয়েছে।
চোলাই মদ পাচারে ব্যবহৃত ১টি টয়োটা কার, যাহার রেজিঃ ঢাকামেট্রো গ-১৩-৫৩৫৮ জব্দ করা হয়েছে। পুলিশ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু পূর্বক বুধবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited